ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা

২৪ আগস্ট ২০২৬, ০৮:০৮ PM
শ্রীলঙ্কা-ভারত ম্যাচ

শ্রীলঙ্কা-ভারত ম্যাচ © সংগৃহীত

দেবদূত পাড্ডিকাল ও ধ্রুব জুরেলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে ভারত। ৯ উইকেটে ৫০৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।

জবাবে দিন শেষে ২ উইকেটে ৮ রান করেছে শ্রীলঙ্কা। ফলে ৮ উইকেট হাতে নিয়ে এখনো ৪৯৫ রানে পিছিয়ে স্বাগতিকরা।

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান করেছিল ভারত। সেদিনই সেঞ্চুরি তুলে ১১৭ রানে আউট হন পাড্ডিকাল। দিন শেষে ৭ রানে অপরাজিত ছিলেন জুরেল, আর অভিষেক টেস্ট খেলতে নামা সারাংশ জৈন অপরাজিত ছিলেন ৪ রানে।

দ্বিতীয় দিনের শুরুতেই ৬ রান করে বিদায় নেন সারাংশ। এরপর জুরেলের সঙ্গে জুটি বাঁধেন ঋষভ পান্ত। আগের দিন ৩ রানে আহত অবসর নেওয়া পান্ত মাঠে ফিরে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন। সপ্তম উইকেটে জুরেল ও পান্তের ১৫২ বলে ১১২ রানের জুটিতে ৪০০ রান পার করে ভারত।

দলীয় ৪১৯ রানে পান্তের বিদায় ঘটে। ৬টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন তিনি। এরপর টেলএন্ডারদের নিয়ে ভারতকে ৫০০ রানের কাছাকাছি পৌঁছে দেন জুরেল। মোহাম্মদ সিরাজের সঙ্গে অষ্টম উইকেটে ৩১ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি।

শেষ পর্যন্ত ৯ চার ও ২ ছক্কায় ১৭৭ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন জুরেল। প্রসিদ্ধ কৃষ্ণা অপরাজিত ছিলেন ৪ রানে। ১৩৮ ওভারে ৯ উইকেটে ৫০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ১০৬ রান দিয়ে নেন ৪ উইকেট। প্রবাথ জয়াসুরিয়া ও কিশারা নুয়ান্থা পান ২টি করে উইকেট।

ইনিংস ঘোষণার পর মাত্র ৩ ওভার ব্যাট করার সুযোগ পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে লাহিরু উদারাকে ১ রানে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। পরের ওভারে নাইটওয়াচম্যান জয়াসুরিয়াকে ২ রানে সাজঘরে পাঠান মানাভ সুথার। দিনের খেলা শেষ হওয়ার সময় ৫ রানে অপরাজিত ছিলেন কামিল মিশারা।

শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬