ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়

এন্ডোস্কোপির ক্যামেরা দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে ছাত্রের কাছে বিক্রি অধ্যাপকের

২৪ আগস্ট ২০২৬, ১২:১৪ PM
প্রশ্ন ফাঁসের অভিযোগে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এক অধ্যাপককে

প্রশ্ন ফাঁসের অভিযোগে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এক অধ্যাপককে © জিনিউজ বাংলা

নিট প্রশ্ন ফাঁসে উত্তাল হয়েছিল ভারতের রাজধানী দিল্লি। ইস্তফা দিতে হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। তারপরও প্রশ্ন ফাঁসের শিকড় যে কত গভীরে, তা ফের সামনে এল। প্রশ্ন ফাঁস করার অভিযোগে ছাত্তীসগড়ের এক বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। ডাং জেলার ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমোলজির প্রশ্ন ফাঁস করেছিলেন তিনি।

অত্যাধুনিকযে কায়দায় তিনি প্রশ্ন ফাঁস করেছেন, তা একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ছত্তীসগড় পুলিশের ডেপুটি কমিশনার স্মুতিক রাজানাল সংবাদমাধ্যমে জানান, যোগেশ শঙ্কেসারিয়া নামে ভারতী এগরিকালচারাল কলেজের ওই অধ্যাপক এন্ডোস্কোপির ক্যামেরা দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলেছিলেন। প্রশ্নপত্র যে এনভেলাপে রাখা ছিল, তাতে তিনি ফুটো করে ক্যামেরা ভেতরে ঢোকান। 

এরপর ছবি তুলে তা ফাঁস করে দেন ওই অধ্যাপক। পরীক্ষাটি হওয়ার কথা ছিল গত ২০ অগাস্ট। বিএসসির দ্বিতীয় বর্ষের ওই পরীক্ষা বাতিল করে দিতে হয়। কারণ আগে থেকেই অভিযোগ আসছিল, এনটোমোলজির প্রশ্ন ফাঁস হয়ে গেছে। কিন্তু বিষয়টি সামনে আসার আগেই প্রায় ১৫০০ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে দিয়েছিলেন। 

ডিসিপি বলেন, গত ১৭ আগস্ট ওই প্রশ্নের এনভেলাপ আসে অধ্যাপক যোগেশ শঙ্কেসারিয়ার কাছে। তিনি এনভেলাপে খুব ছোট্ট একটি ছিদ্র করে এন্ডোস্কোপিক ক্যামেরা ভেতরে ঢুকিয়ে দেন। যে সুবিধেটি ওই অধ্যাপক পেয়েছিলেন, তা হলো প্রশ্নপত্রটি ছিল মাত্র একটি পাতার। ফলে খুব সহজেই তিনি ওই এক পাতার প্রশ্নের ছবি তুলে নেন।

আরও পড়ুন: ‘শিক্ষামন্ত্রীর গাড়ি’ ভাংচুর বলে ছড়ানো হচ্ছে পুরোনো ভিডিও

তারপর আঠা দিয়ে এনভেলাপের ছিদ্র বন্ধ করে দেন। তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশ্ন ফাঁস চক্রে আর কারা জড়িত তা খুঁজে বের করার জন্য ২০০ পুলিশের একটি টিম গঠন করা হয়েছে। এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে, পরীক্ষার একদিন আগে কলেজের তিন ছাত্রের কাছে ১১ হাজার টাকায় প্রশ্নপত্রটি বিক্রি করে দেন।

রাজ্যের উপ-পুলিশ কমিশনার তারকেশ্বর প্যাটেল বলেন, ৩৬ ঘণ্টার তদন্তের পর পুলিশ প্রশ্ন ফাঁকের উৎস এবং সব অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছে। তদন্তের সময় দুর্গের অনুজ মিঞ্জকে চিহ্নিত করি এবং তাকে গ্রেফতারের জন্য একটি টিম পাঠাই। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে কবিরধাম, রায়পুর, দুর্গ, বিলাসপুর এবং আশেপাশের জেলাগুলোতে অভিযান চালানো হয়। 

অভিযুক্তদের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, ভিডিও রেকর্ডার, ক্যাবল তার, মোবাইল কানেক্টর, একটি সূঁচ, ধারালো অস্ত্র, একটি নোটবুক এবং আঠা বাজেয়াপ্ত করেছে পুলিশ। খবর: জিনিউজ বাংলা।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9