বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২২

২৩ আগস্ট ২০২৬, ০৯:৩৫ AM
পণ্যবাহী জাহাজ ডুবে গেছে

পণ্যবাহী জাহাজ ডুবে গেছে © সংগৃহীত

বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও বাংলাদেশিসহ অপর ২২ জন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চলছে। খবর এনডিটিভির

ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ‘এমভি ওশান উইনার’ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এটি ডুবে যায়। জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে গত ২০ আগস্ট পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল জাহাজটি। শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী প্রতিষ্ঠান যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি ভারতীয় মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টারকে জানায় এবং অনুসন্ধান ও উদ্ধার সহায়তা চায়।

এরপর কোস্ট গার্ড সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। রাত ৮টার দিকে দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়। পরে অভিযানে ভারতীয় নৌবাহিনীও যুক্ত হয়ে ভারাদ, আনমোল ও বিজিত নামে তিনটি জাহাজ মোতায়েন করে।

তবে জাহাজটি ঠিক কখন এবং কী কারণে ডুবেছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬