বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের সব টিকিট শেষ

১৮ আগস্ট ২০২৬, ০১:১৭ PM
 ম্যাকাই গ্রেট ব্যারিয়ার রিফ

ম্যাকাই গ্রেট ব্যারিয়ার রিফ © সংগৃহীত

ডারউইন টেস্টে বাংলাদেশের ৯ উইকেটের দাপুটে জয় অস্ট্রেলিয়ার ক্রিকেটে যেমন আলোড়ন তুলেছে, তেমনি দ্বিতীয় টেস্ট ঘিরে দেশটির ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের সব সাধারণ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামী শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ডারউইনে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর ম্যাচটি ঘিরে অস্ট্রেলিয়ানদের মধ্যে আগ্রহ বেড়েছে বেশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটেও প্রথম দিনের টিকিট বিক্রি শেষ হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।’

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ১০ হাজার। ফলে প্রথম দিনের সব সাধারণ টিকিট বিক্রি হয়ে যাওয়া ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহেরই প্রমাণ দিচ্ছে।

ডারউইনে বাংলাদেশের কাছে হারের পর সিরিজ বাঁচাতে ম্যাকাই টেস্ট এখন অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে অস্ট্রেলিয়াকে এই ম্যাচে জিততেই হবে। অন্যদিকে বাংলাদেশ চাইবে জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিতে।

প্রথম দিনের সাধারণ টিকিট বিক্রি হয়ে গেলেও দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের সাময়িকী ‘দ্য ইন্ডিয়ান সান’ জানিয়েছে, দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত শেষ হয়ে আসছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাত দিয়ে সাময়িকীটি জানিয়েছে, প্রথম দিনের সাধারণ আসনের সব টিকিট বিক্রি হওয়ার পাশাপাশি ওই দিনের করপোরেট হসপিটালিটি প্যাকেজগুলোর বিক্রিও শেষ হয়েছে। পরবর্তী দিনগুলোর টিকিট এখনো পাওয়া গেলেও দ্বিতীয় দিনের টিকিট প্রায় শেষের পথে।

কুইন্সল্যান্ডের শহর ম্যাকাই প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ও মাছ ধরার জন্য পরিচিত। এবার ক্রিকেটও শহরটির মানুষের আগ্রহের বড় একটি জায়গা হয়ে উঠেছে। তার ওপর ডারউইনে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স দ্বিতীয় টেস্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্টেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টের চার দিনেই দাপট দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেনের দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

এই জয়ের পর বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি জাতীয় দলের পারফরম্যান্স নিয়েও শুরু হয়েছে সমালোচনা। ম্যাকাই টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার জেক ওয়েদারাল্ড। সব মিলিয়ে ডারউইনের পর ম্যাকাই টেস্ট যে অস্ট্রেলিয়ার জন্য শুধু সিরিজ বাঁচানোর লড়াই নয়, বরং নিজেদের ঘুরে দাঁড়ানোর পরীক্ষাও—প্রথম দিনের টিকিট বিক্রির চিত্রই তার ইঙ্গিত দিচ্ছে।

সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘দেশের বিপুলসংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর অধিকার হরণের পথ তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা থেকে উচ্চশিক্ষা: বাংলাদেশের শিক্ষা বিস্তারে বাংলাদ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9