ঐতিহাসিক জয়ের নায়কের পুরস্কার জিতে যা বললেন হাসান

১৬ আগস্ট ২০২৬, ০৩:৩৬ PM
হাসান মাহমুদ

হাসান মাহমুদ © সংগৃহীত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই সাফল্যের অন্যতম নায়ক হাসান মাহমুদ। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রান খরচায় ৬ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে এগিয়ে দেওয়ার কাজটিও করেন তিনি। ম্যাচজুড়ে ৯ উইকেট নিয়ে অবিস্মরণীয় জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন ২৬ বছর বয়সী এই পেসার। পুরস্কার নেওয়ার পর নিজের অনুভূতি জানান এই পেসার।

হাসান মাহমুদ বলেন, ‘প্রস্তুতি ম্যাচের প্রতিটি মুহূর্তে আমরা নিজেদের উজাড় করে দিয়েছিলাম। মাথা পরিষ্কার রেখেছিলাম, প্রক্রিয়ায় আস্থা রেখেছিলাম এবং ফলাফলের চেয়ে বেশি মনোযোগ দিয়েছিলাম বাস্তবায়নের দিকে। পাঁচ দিন ধরে লড়াই করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম, জানতাম ফলাফল এমনিতেই আসবে।’

শক্তিশালী অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপের বিপক্ষে নির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রসঙ্গে হাসান বলেন, ‘কোচ ও বিশ্লেষকদের সঙ্গে ভিডিও ফুটেজ দেখে আমাদের নির্দিষ্ট দলগত পরিকল্পনা ছিল। তবে মাঠে নেমে সেই পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করাটাই আসল পার্থক্য গড়ে দিয়েছে।’

এই কন্ডিশনে বোলিং করে কতটা উপভোগ করেছেন প্রশ্নে তিনি বলেন, ‘ঘাসের উইকেটে আগে বোলিং করার জন্য প্রচুর ধৈর্য ও অধ্যবসায়ের দরকার ছিল। বল বাই বল সঠিক লাইন ও লেংথে অবিচল থাকাটাই আসল বিষয় ছিল।’

উদযাপন নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘দেশে আমার পরিবার, বন্ধুবান্ধব এবং নিজের এলাকার মানুষ আমাকে আবার বোলিংয়ে ফিরতে ও ভালো পারফর্ম করতে দেখে দারুণ খুশি হবে। জানি তারা এই মুহূর্ত উদযাপন করবে, আর এটাই আমার কাছে সব।’

সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬