দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন হাসান

১৫ আগস্ট ২০২৬, ১০:৫৫ AM
 হাসান মাহমুদ

হাসান মাহমুদ © টিডিসি ছবি

ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ। শুরুতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন হাসান মাহমুদ। জ্যাক ওয়েদারাল্ডের পর এবার ট্রাভিস হেডকেও বোল্ড করে স্বাগতিকদের শুরুতেই চাপে ফেলেছেন এই পেসার।

হাসানের অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত করে। ৩৫ বলে ১৭ রান করে ফিরেছেন হেড। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফেরালেন হাসান। ম্যাচে এটি তাঁর অষ্টম উইকেট।

হেডের বিদায়ের পর ক্রিজে এসেছেন স্টিভেন স্মিথ। অন্য প্রান্তে ২৫ বলে ১৫ রানে ব্যাট করছেন মার্নাস লাবুশেন।

এর আগে নিজের প্রথম ওভারেই ওয়েদারাল্ডকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন হাসান। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার।

এদিকে ইনিংসের পঞ্চম ওভারে মার্নাস লাবুশেনকে নিয়ে রিভিউ নিয়েও সফল হয়নি বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে লাবুশেনের প্যাডে আঘাত লাগার পর আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বলটি স্টাম্পের ওপর দিয়ে চলে যেত।

১০.২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৯১ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস: ১৯৮ অলআউট। 
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪২৬ অলআউট।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১০.২ ওভারে ৩৭/২ (হেড ১৭, ওয়েদারাল্ড ০, লাবুশেন ১৫*)।
বাংলাদেশ এগিয়ে: ১৯১ রান।

আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যমুনা ব্যাংকে অফিসার নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬