২০০ রানের লিড ছাড়াল বাংলাদেশ

১৫ আগস্ট ২০২৬, ০৮:৩৮ AM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © টিডিসি ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দৃঢ়তায় প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ২০০ রান ছাড়িয়েছে। ১২৯ ওভার শেষে ৮ উইকেটে ৪০৪ রান করেছে বাংলাদেশ, লিড এখন ২০৬ রান।

দুইশ রানের লিড পূর্ণ হওয়ার পরও ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন মিরাজ ও তাসকিন। মিরাজ ১৩১ বলে ৫৩ এবং তাসকিন ১৯ বলে ১১ রানে অপরাজিত আছেন।

এর আগে ১২৭ ওভারে বাংলাদেশের লিড ২০০ রান পূর্ণ হয়। তখন মিরাজ ১২২ বলে ৫২ এবং তাসকিন ১৬ বলে ৬ রানে ব্যাট করছিলেন।

এরপর প্যাট কামিন্সের করা ১২৯তম ওভারে আরও নাটকীয়তা তৈরি হয়। প্রথম বলে পুল করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান তাসকিন। তাতে বাংলাদেশের রান ৪০০ ছাড়িয়ে যায়। পরের বলেই একই জায়গায় ক্যাচ তুলে দেন তাসকিন। তবে স্টিভেন স্মিথ ক্যাচটি নিতে পারেননি। ফলে ১০ রানে জীবন পান তাসকিন।

একই ওভারের পঞ্চম বলেও সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। শর্ট বল পুল করতে গিয়ে মিরাজ ক্যাচ তুলে দেন। পেছনে দৌড়ে গিয়ে বলের কাছাকাছি পৌঁছালেও ক্যাচটি নিতে পারেননি ট্রাভিস হেড। তখন ৫২ রানে ব্যাট করছিলেন মিরাজ।

দ্বিতীয় নতুন বল হাতে নেওয়ার পর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেই পরিস্থিতি সামলে মিরাজ প্রথমে হাসান মাহমুদ, পরে তাইজুল ইসলাম ও তাসকিনকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন। তাঁর ব্যাটেই এখন বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ এখন ৮ উইকেটে ৪০৪ রান। লিড ২০৬ রান। মিরাজ-তাসকিনের জুটি ভাঙতে না পারলে লিড আরও বড় করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬