দিনের শুরুতেই বাংলাদেশকে চেপে ধরল অস্ট্রেলিয়া

১৫ আগস্ট ২০২৬, ০৭:৪৪ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৪৫ AM
তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম © টিডিসি ছবি

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সকালে জশ হ্যাজলউডের বোলিংয়ে পরপর দুই উইকেট হারিয়েছে তারা। প্রথমে ৯২ বলে ১৪ রান করা হাসান মাহমুদকে ফিরিয়ে দেওয়ার পর ১৭ রান করা তাইজুল ইসলামকেও সাজঘরে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। এতে ৮ উইকেটে ৩৮০ রান করেছে বাংলাদেশ, লিড বেড়ে দাঁড়িয়েছে ১৮২ রানে।

দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ আজ শুরু করেছিলেন। তবে ১১৪তম ওভারের পঞ্চম বলে হ্যাজলউডের শিকার হন হাসান। এলবিডব্লিউয়ের সিদ্ধান্তের পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৯২ বলের ধৈর্যশীল ইনিংসে একটি চার মেরেছেন হাসান। তাঁর বিদায়ে সপ্তম উইকেটে মিরাজের সঙ্গে ১৭০ বলের ৪৬ রানের জুটিও ভেঙে যায়।

এরপর একই সেশনে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন হ্যাজলউড। ১১৮তম ওভারের শেষ বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তাইজুল ইসলাম। ২৩ বলে ১৭ রানের ইনিংসে একটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

হাসানের উইকেটটি নিয়ে টেস্টে হ্যাজলউডের উইকেটসংখ্যা দাঁড়ায় ২৯৮। তাইজুলকে ফিরিয়ে এই ইনিংসে তাঁর শিকার এখন চারটি। আর একটি উইকেট পেলেই ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁবেন এই অস্ট্রেলীয় পেসার।

তাইজুলের বিদায়ের পর মিরাজের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের সংগ্রহ এখন ৮ উইকেটে ৩৮০ রান। লিড ১৮২ রান।

ডা. খালেদুজ্জামানের অ্যাম্বুলেন্স, ক্রেডিটবাজি ও শিবির-আম্ম…
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের বেতন পেতে দেরি, কারণ জানাল মাউশি
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় দলে কি খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬