যে মন্ত্রে অস্ট্রেলিয়ায় জাদু ছড়ালেন হাসান

১৩ আগস্ট ২০২৬, ০৩:২৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৩:২৫ PM
হাসান মাহমুদ

হাসান মাহমুদ © সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো দিনই কাটায় বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুঁড়িয়ে দেওয়ার পর দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান। যেখানে বড় অবদান পেসার হাসান মাহমুদের।

অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট ক্যারিয়ারসেরা বোলিং হাসানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে লাল-সবুজের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও এখন এটি। 

এ ছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে আরেক কীর্তি গড়েছেন টাইগার এই পেসার। এ নিয়ে প্রতিপক্ষের মাটিতে তৃতীয়বারের মতো ফাইফারের নজির গড়লেন তিনি। এর আগে, ভারত ও পাকিস্তানে ৫ উইকেট পেয়েছিলেন হাসান।

এ নিয়ে ইনিংস বিরতিতে ফক্স ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্টকে হাসান বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলতে পেরে আমি খুবই রোমাঞ্চিত ছিলাম, কারণ, বিশ্বের অন্যতম সেরা দল তারা। এই কন্ডিশনে খেলার সুযোগ পাওয়াটাও দারুণ ব্যাপার। আমি শুধু লাইন ও লেন্থ ঠিক রেখে বল করার চেষ্টা করেছি। প্রক্রিয়াটা ধরে রেখেছি এবং অধিনায়ক যা বলেছে, সেটা অনুসরণ করেছি।’

লাল-সবুজ শিবিরের এমন আগুনঝড়া বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও। ফক্স ক্রিকেটের বিশ্লেষণে তিনি বলেন, ‘প্রথমবারের মতো দেখলাম, কোনো প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়ায় এসে শুরু থেকেই নিজেদের জায়গায় বল ফেলছে।’

শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬