রিশাদের ঘটনাবহুল ওভার

২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

নিউজিল্যান্ডের ইনিংসের দশম ওভারে রীতিমতো নাটকীয়তার দেখা মিলল। ওভারের প্রথম ৪ বলেই ক্যাচ মিস, টানা বাউন্ডারি, ফিফটি এবং শেষ পর্যন্ত উইকেট-সবকিছুই ঘটেছে।

ওভারের প্রথম বলেই স্কয়ার লেগে ক্যাচ দিয়েছিলেন ক্লার্ক। তবে সহজ সুযোগ হাতছাড়া করেন সাইফ হাসান। পরের দুই বলে ব্যাট হাতে জ্বলে ওঠেন ক্লিভার, টানা দুই বাউন্ডারিতে ফিফটি ছুঁয়ে ফেলেন।

তবে চতুর্থ বলেই ম্যাচের দৃশ্যপট একেবারে ঘুরে যায়। রিভার্স র‍্যাম্প শট খেলতে গিয়ে ব্যর্থ হন ক্লিভার। বল ব্যাট এড়িয়ে সরাসরি প্যাডে আঘাত হানলে এলবিডব্লিউর আবেদন। আম্পায়ারও আউটের সিদ্ধান্ত দেন। ২৮ বলে ৫১ রান করে এই ব্যাটারের বিদায়ে ভাঙে ৮৮ রানের জুটি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০০ রান।

এর আগে, টস জিতে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ, সেটাও সরাসরি থ্রো থেকে। তানজিম সাকিবের বলে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন রবিনসন; হৃদয়ের নিখুঁত থ্রোয়ে ভাঙে স্ট্যাম্প। ১১ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬