তরুণ সাকলাইনকে গড়ে তুলতে চান লিটন

২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ PM
আব্দুল গাফফার সাকলাইন ও লিটন দাস

আব্দুল গাফফার সাকলাইন ও লিটন দাস © সংগৃহীত

সবশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন আব্দুল গাফফার সাকলাইন। রাজশাহীর হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন এই পেসার। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পান তিনি। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে কৌশলী বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও স্বচ্ছন্দ সাকলাইন, তাই তাকে অলরাউন্ডার হিসেবেই দেখছেন অধিনায়ক লিটন দাস।

রবিবার (২৬ এপ্রিল) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকলাইনকে আমি আমার দৃষ্টিতে একজন অলরাউন্ডার হিসেবে দেখি। হয়তো আপনি কোন ফরম্যাটের কথা বলছেন জানি না, তবে এখন ফরম্যাট টি-টোয়েন্টি। আমার আশা, সে বিপিএলে রাজশাহীর হয়ে খুব ভালো খেলেছে। সেখান থেকেই সে নজর কেড়েছে। তাই চেষ্টা করব তাকে এখানে ধীরে ধীরে গড়ে তোলার, দলের সঙ্গে রেখে এমন পর্যায়ে নেওয়ার যেন আমরা তাকে খেলাতে পারি এবং সে আমাদের প্রতিদান দিতে পারে।’

দলীয় ব্যাটিং নিয়ে আশাবাদী এই তারকা বলেন, ‘আপনি যদি দেখেন সামগ্রিকভাবে এই দলে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে, যে পাঁচজনকে আমরা টেলএন্ডার হিসেবে ধরছি, পাঁচ পেস বোলারের মধ্যে তিনজনই খুব ভালো ব্যাটিং করতে পারে। শুধু যদি শরিফুল এবং রিপন মন্ডলকে ধরি, তাহলে হয়তো তারা খুব ভালো ব্যাটসম্যান না, কিন্তু টুকটাক পাঁচ-ছয় রান করে দিতে পারবে।’

বোলারদের কাছ থেকে বাড়তি ব্যাটিং অবদান এলে, তা টপ-অর্ডারের ব্যাটারদের আরও স্বাধীনভাবে খেলতে সাহায্য করবে বলে মনে করেন লিটন। তার ভাষ্যমতে, ‘আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোর ডেপথ অনেক। নয় নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও স্বাধীনভাবে খেলতে পারবে।’ 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬