মঙ্গলবারের মধ্যে আইসিসির সিদ্ধান্ত পাওয়ার আশা বিসিবির

১০ জানুয়ারি ২০২৬, ১০:০৬ PM
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল © টিডিসি সম্পাদিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে এখনো অনড় বাংলাদেশ। শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া আগামী সোম-মঙ্গলবার আইসিসি বাংলাদেশের চিঠির জবাব দিতে পারে বলেও জানান তিনি।

বুলবুল বলেন ‘আমরা সরকারের সাথে আলোচনা করে আইসিসিতে চিঠি দিয়েছি। আমাদের কী কী সিকিউরিটি কনসার্ন আছে সেটা আইসিসি জানতে চেয়েছে এবং সেটা আমরা গত বৃহস্পতিবার আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। তারপরে আর কোন আপডেট পাইনি।’

তিনি আরও বলেন, ‘আইসিসি আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে আর কি। আজকে-কালকে যতদূর জানি সেখানে সব বন্ধ থাকে। তো মঙ্গলবারে হয়তো আশা করছি।’

বাকি সবার মতো বুলবুল ও তার বোর্ডের পরিচালকরাও আইসিসির জবাবের অপেক্ষায় জানিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ সময়টা চলে যাচ্ছে তো। সো আমরা খুব মানে চিঠির অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে।’

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬