পরাজয়ের ‘হালি’ ঘোচাতে যে পরিকল্পনায় নোয়াখালী এক্সপ্রেস

০৫ জানুয়ারি ২০২৬, ০৮:২২ PM
নোয়াখালী এক্সপ্রেস দল

নোয়াখালী এক্সপ্রেস দল © সংগৃহীত

বিপিএল শুরুর আগে বড় প্রত্যাশা থাকলেও মাঝপথেই হতাশ নোয়াখালীর সমর্থকরা। টানা চার ম্যাচে হেরে এবার নতুন কৌশল নিচ্ছে দলটি, টপ-অর্ডারে উন্নতির তাগিদ তাদের। 

দলটির বোলাররা ভালো করলেও বারবার ব্যর্থ হচ্ছে ব্যাটিং ইউনিট। নোয়াখালীর আফগান বোলার জহির খান মনে করেন, ঘুরে দাঁড়াতে টপ অর্ডারের ব্যাটারদেরই জ্বলে উঠতে হবে।

তার ভাষ্যমতে, ‘ক্রিকেটে এমন হতেই পারে। ৪ ম্যাচ হেরেও ঘুরে দাঁড়ানোর নজির আছে। টপ অর্ডার ভালো করলে আমরা ভালো করব। বোলিং ইউনিট ভালো আছে। সামনের ম্যাচগুলোতে আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করব।’

এদিকে বিরতি কাটিয়ে নোয়াখালীতে তারকা ওপেনার সৌম্য সরকার যোগ দিয়েছেন। অলরাউন্ডার মোহাম্মদ নবিও এসেছেন।

এ নিয়ে জহির বলেন, ‘দুজনের দলে যোগ দেওয়া আমাদের জন্য স্বস্তির। দুজনই বেশ অভিজ্ঞ, সিনিয়র। তবে আজ তাদের প্রথম ম্যাচ ছিল। উইকেটে মানিয়ে নিতে একটু সময় লেগেছে। আশা করি সামনে তারা পারফর্ম করবেন, দলও ঘুরে দাঁড়াবে।’

তিনি আরও বলেন, সৌম্য সরকার অভিজ্ঞ, মাত্র তো যোগ দিলেন। হাবিবুর রহমান সোহানও এশিয়া গেমে ভালো করেছে। ক্লিক করতে পারছে না আরকি। সৌম্য ভাইর ছিল প্রথম ম্যাচ। সামনে ভালো করবেন ইনশাআল্লাহ।’ 

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬