সাকিবকে টপকে নতুন রেকর্ড নাসুমের

০৫ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ PM
নাসুম আহমেদ

নাসুম আহমেদ © সংগৃহীত

ঘরের মাঠে বল হাতে দুর্দান্ত এক প্রদর্শনীই দেখালেন নাসুম আহমেদ। নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইনআপকে কার্যত একাই গুঁড়িয়ে দিয়ে গড়েন নতুন রেকর্ডও। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিপিএলের ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক এখন তারই। এ ছাড়া ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট।

সোমবার (৫ জানুয়ারি) নোয়াখালীর বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি স্পিনার। বিপিএলে স্পিনারদের মধ্যে এতদিন সেরা বোলিং ছিল সাকিবের, ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এতে বিপিএলে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার হলেন নাসুম। এই তালিকায় তার আগে ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব রয়েছেন। 

এ ছাড়া পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। এই তালিকার শীর্ষে রয়েছেন তাসকিন আহমেদ, ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তারকা এই পেসার।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬