রাজশাহীকে টপকে টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম

০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ PM
ব্যাটিংয়ে নাঈম-রসিংটন

ব্যাটিংয়ে নাঈম-রসিংটন © সংগৃহীত

ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও একচেটিয়া আধিপত্য দেখাল চট্টগ্রাম রয়্যালস। প্রথমে নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের অল্পতেই আটকে দেয় বন্দরনগরীর দলটি, এরপর নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের বিধ্বংসী ব্যাটিংয়ে অনায়াসে ৯ উইকেটের জয় তুলে নেয় তারা। 

টানা দ্বিতীয় জয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চট্টগ্রাম। দুই দলেরই পয়েন্ট সমান ৬। তবে নেট রানরেটে বেশ এগিয়ে শেখ মেহেদীর দল।

১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম। ওপেনিং জুটিতে নাঈম ও রসিংটন ১১৫ রান যোগ করেন। নাঈম ৩৭ বলে ৫২ রান করে ফিরলেও একপ্রান্তে দাঁড়িয়ে ৫৩ বলে অপরাজিত ৭৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রসিংটন।

এর আগে ব্যাট হাতে বেশ বাজে শুরু পায় সিলেট। পাওয়ার প্লের আগেই ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় তারা। শেষদিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ৪৪ রানের লড়াকু ইনিংসে ভর করে ৭ উইকেটে ১২৬ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। 

চট্টগ্রামের হয়ে মির্জা তাহির বেগ ও মেহেদী হাসান নেন দুটি করে উইকেট। 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬