বিপিএলের সূচিতে ব্যাপক রদবদল

৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ PM
বিপিএলের লোগো

বিপিএলের লোগো © সংগৃহীত

মাত্র একদিনের খেলা স্থগিত হতেই বিপিএলে বড় গোলমাল তৈরি হয়। ৩০ ডিসেম্বরের স্থগিত ম্যাচ দুটি তিনবার সূচি পরিবর্তনের পর শেষমেষ ৪ জানুয়ারি রাখা হয়। এবার এই বিভ্রাটেই চট্টগ্রাম পর্ব বাদ দিতে বাধ্য হলো বিপিএল গভর্নিং কাউন্সিল। 

গত ৩০ ডিসেম্বর সকালে না ফেরার দেশে পাড়ি জমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শোক প্রকাশ করে ওই দিনের দুই ম্যাচ স্থগিত করেছিল বিসিবি।

এদিকে প্রথমে ৫ জানুয়ারি চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা থাকলেও ৩০ ডিসেম্বরের খেলা পিছিয়ে ৪ জানুয়ারি আয়োজন করায় চট্টগ্রাম পর্বই বাতিল করা হয়। এর বদলে চট্টগ্রাম পর্বের ১২টি ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত মোট ২৪ ম্যাচ খেলা হবে।

পরে ১৩-১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে দলগুলো এবং ১৫ জানুয়ারি ঢাকা পর্ব শুরু হবে। ২৩ জানুয়ারি ঢাকাতেই ফাইনাল হবে। নতুন সূচি ৫ জানুয়ারি প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।  

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬