আবারও বিপিএলের সূচিতে পরিবর্তন

৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ PM
বিপিএলের লোগো

বিপিএলের লোগো © সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় শোকের কারণে আজকের (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দুটি ম্যাচ স্থগিত করা হয়। পরে বিকেলেই সিলেট টাইটান্স–চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের মধ্যকার দুটি ম্যাচ আগামী বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা জানায় বিসিবি।

কিন্তু এবার সন্ধ্যার পর সূচিতে আবারও পরিবর্তন এনেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থগিত হওয়া দুটি ম্যাচ আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে। তবে ১ ও ২ জানুয়ারির জন্য নির্ধারিত ম্যাচগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

বিসিবি আরও জানিয়েছে, ৫ জানুয়ারি থেকে পরবর্তী ম্যাচগুলোর জন্য সংশোধিত পূর্ণাঙ্গ সূচি যথাসময়ে প্রকাশ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। 

এর আগে এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বোর্ড। বিবৃতিতে বলা হয়, 'বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত।'

বিসিবি স্মরণ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়, যা আজকের সাফল্যের পথ সুগম করেছে।

বিসিবি জানিয়েছে, এই শোকাবহ সময়ে তারা পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬