খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ স্থগিত

৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আজকের নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন করে সূচি দেওয়া হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। পুনঃনির্ধারিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন। আর সুস্থ হতে পারেননি। দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন।

নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬