বিপিএলের স্থগিত ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ PM
বিসিবির লোগো

বিসিবির লোগো © সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় শোকের কারণে আজকের (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী বুধবার (৩১ ডিসেম্বর) আয়োজন করা হবে। এদিন বিকেল ৩টায় প্রথম ম্যাচ এবং রাত ৮টায় দ্বিতীয় ম্যাচ আয়োজিত হবে। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। 

এর আগে বিসিবি জানিয়েছিল, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকময় পরিবেশকে সম্মান জানিয়ে মঙ্গলবারের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলাদা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, 'বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত।'

বিসিবি স্মরণ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়, যা আজকের সাফল্যের পথ সুগম করেছে।

বিসিবি জানিয়েছে, এই শোকাবহ সময়ে তারা পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করছে। ধারণা করা হচ্ছে, বুধবারের ম্যাচ দুটিতেও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে বিসিবি।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬