বিজয় দিবসে মাঠে নামছেন সুজন-নান্নুরা

১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ PM
বিজয় দিবসে মাঠে নামছেন সুজন-নান্নুরা

বিজয় দিবসে মাঠে নামছেন সুজন-নান্নুরা © সংগৃহীত

প্রতিবছরের ন্যায় এবারও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাবেক ক্রিকেটারদের বিশেষ ম্যাচ। এই ম্যাচে দেশের দুই বীর মুক্তিযোদ্ধার নামে সংরক্ষিত দুই দল শহীদ জুয়েল একাদশ এবং শহীদ মুশতাক একাদশ অংশ নেবেন। বরিবার (১৪ ডিসেম্বর) দুই দলের স্কোয়াডের ঘোষণা করা হয়েছে।

এদিন মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবসের সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এই বিশেষ অনুষ্ঠানের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির সভাপতি আহসান ইকবাল চৌধুরী।

একনজরে দুই দলের স্কোয়াড:

শহীদ জুয়েল একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন ম্নির, এনামুল হক মণি, রকিবুল হাসান।

কোচ: গোলাম ফারুক শুরু
ফিজিও: আবু হানিফ
টিম সহকারী: মিলন খান

শহীদ মুশতাক একাদশ: হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজিদুল ইসলাম, জামাল বাবু।

কোচ: দিপু রায় চৌধুরী
ফিজিও: এনামুল হক
টিম সহকারী: আলমগীর হোসেন

ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ, কারা আছেন?
  • ১২ আগস্ট ২০২৬
ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশে বিপাকে তিতুমীরের নারী শিক্ষা…
  • ১২ আগস্ট ২০২৬