আসিফের বিজয় মিছিল রূপান্তরিত হল প্রতিবাদ মিছিলে

১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ PM
প্রতিবাদ মিছিলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

প্রতিবাদ মিছিলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া © সংগৃহীত

গতকাল সরকার থেকে পদত্যাগ করে ঢাকা ১০ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ উপলক্ষ্যে আজ বিজয় মিছিলের প্রস্তুতিকালে খবর পান জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ। তবে তার এই মিছিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। 

তবে আলোচনা সমালোচনার মধ্যেই মিছিল করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে এটি বিজয় মিছিল নয়, প্রতিবাদ মিছিল।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ মিছিল হয়।

মিছিলে ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই; লাগছে গুলি হাদির গায়, আমরা আছি লাখো ভাই’ স্লোগান দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্দিক ফারুক নামের এক ব্যবহারকারী মিছিলের ভিডিও শেয়ার করে লেখেন, এমন সময় মিছিল করা কি ঠিক! নানা প্রশ্ন! রাজনৈতিক ম্যাঁরপ্যাচ বুঝতে না পারা সর্বদলীয় সমালোচনা পরিষদ থেকে শুরু করে অনেকেই অনলাইনে আসিফ ভাইকে ‘একহাত’ নিলেন। অথচ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নেতৃত্ব, বিজয় মিছিলকে প্রতিবাদ মিছিলে রূপ দিলেন৷ মাঠ থেকে রাজনৈতিক নেতা হওয়ার লাভটা এখানে। মাঠ বুঝতে পারা!

অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে উপস্থিতি প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর…
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬
পদ ২৯৫, ডাক বিভাগে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে যারা
  • ২৮ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬