শহীদ আফ্রিদির রেকর্ড ভেঙে ছক্কার কিং হলেন রোহিত শর্মা

৩০ নভেম্বর ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০১ PM
রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি

রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি © টিডিসি সম্পাদিত

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। রবিবার (৩০ নভেম্বর) রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন তিনি। পেছনে ফেললেন পাকিস্তানের শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ৩টি ছক্কা মেরেছেন তিনি। তাতে রোহিতের ওয়ানডে ছক্কা হয়েছে ৩৫২টি। আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন রোহিত। যদিও আফ্রিদির চেয়ে অনেক বেশি বল খেলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ওয়ানডে রোহিত বল খেলেছেন ১২ হাজার ৩২১টি, সেখানে আফ্রিদি খেলেছেন ৬ হাজার ৮৯২ বল।

২০১০ সালে সনাৎ জয়াসুরিয়া ছক্কার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। ১৫ বছর পর সেই রেকর্ড গেল রোহিতের কাছে।

উল্লেখ্য, ২৭৭ ম্যাচ খেলে ৩৫২ ছয় মেরেছেন রোহিত। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কায় দুইয়ে নামলেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। টি-টোয়েন্টিতে ২০৫ ও ৮৮ ছয় তার, সব মিলিয়ে ৬৪২টি।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬