ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৫ বোলার

২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ PM
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ © সংগৃহীত

শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেই মোমেন্টাম কিছুটা থমকে যায়। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে আবারও জয়ধারায় ফেরার নতুন চ্যালেঞ্জের মুখে লিটন দাসের দল। এমন সমীকরণে টস ভাগ্যও সহায় হয়েছে বাংলাদেশের।

টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচের একাদশে থাকা ১১ জনের তিনজন আজ নেই। অবশ্য তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান একাদশে ঢুকেছেন। তবে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ একাদশে জায়গা পাননি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।

মাদকের চালান নিয়ে বিরোধ, পাহাড়ে ‘বিচারের’ নামে নির্যাতনে নি…
  • ০৪ নভেম্বর ২০২৬
হাওরাঞ্চলের উন্নয়নে ফ্রেন্ডশিপের সহযোগিতা চান ডেপুটি স্পিকার
  • ০৪ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. খন্দকার সোহেল উল্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ
  • ০৪ নভেম্বর ২০২৬
এমপিও নীতিমালায় যুক্ত হচ্ছে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়’
  • ০৪ নভেম্বর ২০২৬
‘সব সচিব সময়মতো আসলে আমিও আসব’— ইউপি সচিব
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950