দালালের প্রলোভনে ভারতে গিয়ে আটক ৪ যুবতীকে ফেরত দিল বিএসএফ

২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৮ AM
ফেরত আসা চার যুবতী

ফেরত আসা চার যুবতী © সংগৃহীত

দালালের প্রলোভনে উন্নত জীবনের খোঁজে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আটক হওয়া চার তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রামের কচাকাটা থানার পূর্বকেদার সীমান্তে মেইন পিলার ১০১৫-এর সাব-পিলার ১৪-এস সংলগ্ন স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে এ হস্তান্তর অনুষ্ঠিত হয়।

ফেরত আসা চার যুবতী হলেন, পাবনা সদর থানার মালিগাছা গ্রামের আখি খাতুন (২০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আদিবা আক্তার (২৩), নেত্রকোণা জেলার দুর্গাপুরের শিরিনা আক্তার (২৬) এবং শরিয়তপুরের নড়িয়া উপজেলার তাসমিয়া আক্তার (১৮)। তারা সবাই ঢাকার বাড্ডা থানার নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনজন একটি বিউটি পার্লারে এবং একজন গার্মেন্টসে কাজ করতেন।

আখি আক্তার জানান, তাদের পরিচিত জান্নাত নামের এক নারীর প্রলোভনে তারা কাউকে কিছু না জানিয়ে ২২ নভেম্বর সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করেন। সীমান্তের ওপারে পূর্বনির্ধারিত একটি প্রাইভেট কার তাদের তুলে নিয়ে যায় আসামের রাজধানী গুয়াহাটি পর্যন্ত। ২৩ নভেম্বর সেখানে পুলিশ তাদের আটক করে। ‘উন্নত জীবনের আশায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম,’ বলেন আখি।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কেদার কোম্পানি সদরের হাবিলদার শাহজাহান আলী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন রুস্তম ক্যাম্পের ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার। হাবিলদার শাহজাহান আলী জানান, বিএসএফ চার যুবতীকে বিজিবির জিম্মায় হস্তান্তর করেছে। পরে তাদের কচাকাটা থানায় সোপর্দ করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, চার যুবতীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950