একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

২৫ নভেম্বর ২০২৫, ০৯:১৮ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:১৮ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টের সূচি প্রায় আড়াই মাস আগেই প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সূচি অনুযায়ী, ২০ দলের এই বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। গ্রুপ পর্ব, সুপার এইট এবং সেমিফাইনালের পর ৮ মার্চ অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একইদিন মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশও, যেখানে লিটন দাস–পারভেজ ইমনরা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায় এবং দ্বিতীয়টি কলম্বোতে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন করা হবে কলম্বোতেই। আর যদি এমন পরিস্থিতি না হয়, তাহলে ফাইনাল হবে আহমেদাবাদে।

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬