শুরুর ধাক্কার পর শান্তর ফিফটিতে ছুটছে বাংলাদেশ

১৩ নভেম্বর ২০২৫, ০১:০২ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

সিলেট টেস্ট প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে তুলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪ উইকেটে ৪৪৭ রান তুলে লাঞ্চে গিয়েছে স্বাগতিকরা। এতে টাইগাররা এগিয়ে ১৬১ রানে।

১ উইকেটে ৩৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ক্রিজে ছিলেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দিন শুরুর কিছুক্ষণ পরই ফেরেন দুজন। ১৬৯ রান নিয়ে দিন শুরু করা জয় ১৭১ রানে থামেন। ঠিক এক ওভার পরই ১৩২ বলে ৮২ রান করা মুমিনুলকেও ফেরান ব্যারি ম্যাককার্থি।

আরও পড়ুন : রাতে নেপালে বিপক্ষে মাঠে নামছে হামজারা

এরপর চারে নেমে ওয়ানডে মেজাজে ব্যাট চালান নাজমুল হোসেন শান্ত। অবশ্য পাঁচ নম্বরে নামা মুশফিকুর রহিম ৫২ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন। তবে শান্ত তুলে নেন নিজের ফিফটি এবং লিটন দাসকে সঙ্গে নিয়ে কাটিয়ে দেন বাকি সেশন।

১১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪৭। লিটন ২৪ বলে ১৯ ও শান্ত ৬৯ বলে ৬১ রানে অপরাজিত।

আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ব্যারি ম্যাককার্থি ও ম্যাথু হামফ্রেস।

গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অনেক
  • ১৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে ইমপ্যাক্ট রিভিউ মিশনের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের…
  • ১৩ নভেম্বর ২০২৬
শেরপুরে পর্যটনকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে জিম্ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন স্কালোনি, যে কৌশলে ২০৩০ সাল পর্যন্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ …
  • ১৩ নভেম্বর ২০২৬
বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, জাতীয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950