আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে কী বাংলাদেশ

১৭ অক্টোবর ২০২৫, ০৭:২২ PM
মেহেদী মিরাজ ও শাই হোপ

মেহেদী মিরাজ ও শাই হোপ © সংগৃহীত

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। সদ্য আফগানিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী মিরাজের দল। কোন ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তারা।

সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে হারের দেখা পেয়েছে দল। হার সর্বশেষ চারটি সিরিজেই। ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেই এখন বাংলাদেশ দলের সবচেয়ে বাজে অবস্থা। মাস ছয়েক আগেই বার্ষিক হালনাগাদের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নেমে যায় বাংলাদেশ। ২০০৬ সালের পর যা বাংলাদেশের এই সংস্করণে সর্বনিম্ন অবস্থান। এর পর থেকে দশেই আছে বাংলাদেশ। তাতে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না, সেই প্রশ্ন উঠে গেছে। 

২০২৭ বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে ওই বছরের ৩১ মার্চ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ নয়ের মধ্যে থাকতে হবে। সহ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চরম বাজে খেলে শীর্ষ আটের বাইরে চলে গেলে থাকতে হবে আটের মধ্যে। র‍্যাঙ্কিংয়ের এই হিসাব মেলানোর জন্য অন্তত ২৪টি ম্যাচ হাতে আছে বাংলাদেশে। এই ২৪ ম্যাচের প্রথম ৩টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আগামীকাল শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের মুলপর্বে সরাসরি খেলতে হলে জয়ের কোন বিকল্প নেই। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে খেলাটি শুরু হবে। সিরিজের বাকী দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই সিরিজ খেলেই নয়ে ফেরার সুযোগ আছে বাংলাদেশে। সেটি করতে হলে তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করতে হবে।

বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে দশে। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৮, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হবে ৭৬।

 

 

 

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬