নিলামে ৪০ হাজার ডলারে বিক্রি হলেন সাকিব

০২ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত ছবি

 আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএল ৪০ হাজার ডলারে এমআই এমিরেটসে দল পেয়েছেন সাকিব আল হাসান। বুধবার (১ অক্টোবর) আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে ৪০ হাজার ডলারে দলে নিয়েছে ভারতীয় ধন কুবের ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস।

সাকিব বিশ্বজুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও আইএল টি-টোয়েন্টিতে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। এবার এমআই এমিরেটসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার।

আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী বছর ১০ জানুয়ারি।

এছাড়া দেশের গতিময় পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ। বিসিবি তাসকিনকে আইএল টি-টোয়েন্টিতে খেলার অনুমতি দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। এর আগে গত বছর লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি।

অন্যদিকে টুর্নামেন্টের নিলামের আগেই সরাসরি দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গত বছর আইপিএলের শেষদিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মোস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে।

২০২৩ সালে যাত্রা শুরু হলেও আইএলটি টি-টোয়েন্টিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে এবারই প্রথম। নিলাম থেকে ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। নিলামে সবমিলিয়ে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি।

 দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তবে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের এই ক্রিকেটারকে নিয়ে ৬ ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি। দল পাননি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে আসা পাকিস্তানের সাইম আইয়ুব। দল পাননি পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির, ইংলিশ তারকা জেসন রয়, দক্ষিণ আফ্রিকান তারকা টেম্বা বাভুমা, ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন, পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ।

 

ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত
  • ১২ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১২ আগস্ট ২০২৬
বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআরের পরিচালক নিয়োগ, ২৪…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬