ক্রীড়া উপদেষ্টা ও ক্রিকেটার সাকিবের রহস্যজনক স্ট্যাটাস

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ AM
সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ

সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদ © সংগৃহীত ও সম্পাদিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রবিবার ফেসবুকে একটি একটি রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট. এন্ড অব দ্য ডিসকাশন।

তার এ স্ট্যাটাস বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরেই দেওয়া হয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন।

এরই মধ্যে আসিফ মাহমুদের স্ট্যাটাসের পর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও একটি স্ট্যাটাস দিয়েছেন।

এতে তিনি লেখেন, যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে, তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।

 

শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিটি মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স…
  • ১৩ অক্টোবর ২০২৬
কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
মাধ্যমিক শিক্ষকদের দক্ষতা ১৫ শতাংশ বাড়ানোর উদ্যেগ, মূল্যায়ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬