রিশাদের আরেকটি উইকেট

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ PM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন © সংগৃহীত

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামার পর ঝোড়ো সূচনা করেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। তবে সপ্তম ওভারে সেই জুটি ভেঙে দেন রিশাদ হোসেন। গিলকে ফিরিয়ে দেন তিনি। নিজের পরের ওভারে আরও একবার আঘাত হানেন এই লেগস্পিনার, এবার তার ঝুলিতে তিনে নামা শিভাম দুবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১২ রান ভারতের। ক্রিজে থাকা অভিষেক শর্মা ৩৭ বলে ৭৫ রানে আছেন, তার সঙ্গে ক্রিজে আছেন সূর্যকুমার।

পাওয়ার প্লে’র পরের ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। এসেই ব্রেকথ্রু এনে দেন রিশাদ হোসেন। এই লেগ-স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে তানজিম সাকিবের হাতে ক্যাচ তুলে দেন শুভমান গিল। সাজঘরে ফেরার আগে গিল ১৯ বলে ২৯ রান করেন।

এরপর নবম ওভারের প্রথম বলেই ফেরান শিভাম দুবেকে। গুগলি বুঝতে না পেরে তুলে মারতে যান দুবে, সহজ ক্যাচ নেন লং অফে থাকা তাওহীদ হৃদয়। ২ রানের বেশি করতে পারেননি টপ-অর্ডার এই ব্যাটার।

 

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬