নতুন আরেক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ PM
ওয়ানডে ফরম্যাটেও এনসিএলের পরিকল্পনা

ওয়ানডে ফরম্যাটেও এনসিএলের পরিকল্পনা © সংগৃহীত

গেল বছর প্রথমবারের মতো মাঠে গড়িয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। তুলনামূলক সাড়া পাওয়ায় দ্বিতীয়বারের মতো এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য, ওয়ানডে ফরম্যাটেও এনসিএল আয়োজনের বিষয়ে ভাবছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সবকিছু ঠিক থাকলে ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আসন্ন এই টুর্নামেন্টে এবার নতুন করে দুটি ভেন্যু যুক্ত করা হয়েছে। সবমিলিয়ে তিন মাঠে গড়াবে এবারের এনসিএল।

এদিকে সোমবার (৮ সেপ্টেম্বর) একটি পাঁচতারকা হোটেলে আসন্ন এনসিএল টি-টোয়েন্টির গ্র্যান্ড লঞ্চ হয়েছে। যেখানে বিসিবি সভাপতি বুলবুলসহ বোর্ডের অন্য কর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়কসহ এনসিএল দলগুলোর প্রতিনিধিরাও ছিলেন

নতুন এই টুর্নামেন্ট নিয়ে বিসিবি বস বললেন, ওয়ানডে ফরম্যাটে এনসিএল করার পরিকল্পনা রয়েছে, যা লিস্ট ‘এ’ ক্রিকেট হিসেবেই বিবেচিত হবে, যেখানে বিভাগীয় দল থাকবে।

এদিকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, আসন্ন এনসিএলে ক্ষুদে ক্রিকেটাররা মাঠে বসে বিনামূল্যে খেলা দেখতে পারবেন। সবমিলিয়ে ভেন্যু অনুযায়ী প্রতি ম্যাচেই ২০০-৩০০ ফ্রি টিকিট দেবে বিসিবি। মূলত জুনিয়র ক্রিকেটারদের জন্যই এমন আয়োজন বিসিবির।

 

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9