ডাকসু নির্বাচন

ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী তকিকে শুভকামনা জানালেন মিসবাহ-উল-হক

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ PM
মুহাইমেনুল ইসলাম তকি ও মিসবাহ-উল-হক

মুহাইমেনুল ইসলাম তকি ও মিসবাহ-উল-হক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। দীর্ঘ সময় পর অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের হিসেব-নিকাশ কষছেন প্রার্থীরা। যদিও রবিবার (৭ সেপ্টেম্বর) ছিল আনুষ্ঠানিক প্রচারণার শেষদিন। সেদিনই বড় এক চমক নিয়ে হাজির হয়েছিলেন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি।

সুদূর পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় তাকে শুভকামনা জানান দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। ডাকসুতে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে লড়ছেন ঢাকা লিগ মাতানো তকি। জাতীয় স্পিন ক্যাম্পেও অংশ নেওয়া তকির সঙ্গে এই পদে আরও ১২ জন লড়ছেন।

তকিকে শুভকামনা জানিয়ে মিসবাহ-উল হক বলেন, ‘আসসালামু আলাইকুম তকি (ভাই), আমি আশা করি, আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার আশা আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’

ডাকসু নির্বাচন ঘিরে বেশ আলোচনায় তকি। গেল শনিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় এবং তানজিম হাসান সাকিবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আরেক ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামিকে নিয়ে অভিযোগ করেছিলেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, তবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন প্রকাশ্য সমর্থন দেওয়া অনুচিত।’

প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে নিজেদের প্যানেল দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। আগামী ৯ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ।

 

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬