রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আইডি ডিজেবল করা হচ্ছে: আবিদুল ইসলাম

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘আমি কোনওদিন কাউকে পেছন থেকে আঘাতের চেষ্টা করিনি। কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আমাদের আইডি ডিজেবল করা হচ্ছে। ৫ আগস্টের পর সুস্থ রাজনীতি করতে গিয়ে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। অন্যায়ের সঙ্গে আপস করিনি। আজকের এ দিনে এটা কাম্য ছিল না।’

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আবিদ। তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিন সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম। তার প্রমাণ সকালে দেখেছি, আমার আইডি ডিজেবল হয়ে গেছে। তথ্য-প্রমাণ দিয়ে আইডি ফিরিয়ে এনেছিলাম। ফেসবুকে সচেতন থাকার পোস্ট করেছিলাম। ৫৬-৫৭ মিনিট পর ফের ডিজেবল করা হয়। জানি না, নির্বাচনের আগে আর ফিরে পাব কিনা।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বলতে চাই, যারা এ প্রোপাগান্ডা বেছে নিয়েছে, আপনারা ব্যালটের মধ্য দিয়ে এর জবাব দেবেন। সত্যের জয় সুনিশ্চিত। ঝড়-বৃষ্টি থাকলেও ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। আপনার ভোটাধিকার প্রয়োগ করে আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করুন। যারা মানবাধিকার ও মত প্রকাশে বিশ্বাস করে না, তাদের ব্যালটের মাধ্যমে জবাব দেবেন।’

আরও পড়ুন: প্রার্থী-ভোটারের মানতে হবে যেসব নিয়ম-কানুন, নির্বাচনের স্বচ্ছতায় যত পদক্ষেপ

জানা গেছে, আজ সকাল থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল থাকার অভিযোগ করেন ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। পরে একাধিক আইডি পুনরুদ্ধারের কথা জানিয়েছিলেন তারা।

জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, ‘যারা ভয়ে শঙ্কিত হয়ে সাইবার অ্যাটাক দিচ্ছে, এর জবাব আগামীকাল শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে দেবে। এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, যারা সাইবার এটাক করছে, তারা যদি ইলেক্টেড হয়, তারা ৪০ হাজার শিক্ষার্থীর আইডি ডিজেবল করে দেবে।’

পরিবারের অমতে ১০ দিন আগে মেয়ের বিয়ে, মা-মেয়ের রহস্যজনক মৃত্…
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
এআই অলিম্পিয়াড বিজয়ীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence