এবার ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের প্রার্থীদের আইডি ‘সাসপেন্ড’ ও রিচ ডাউনের অভিযোগ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ PM
ছাত্রশিবিরের প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসাইন খান

ছাত্রশিবিরের প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসাইন খান © টিডিসি সম্পাদিত

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলের এক প্রার্থীর ফেসবুক আইডি ‘সাসপেন্ড’ করার অভিযোগ উঠেছে। শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এস এম ফরহাদ পোস্টে লিখেছেন, ‘আমাদের প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসাইন খান এর আইডি সাসপেন্ডেড। আরো কিছু আইডিতে রিপোর্ট করে রিচ ডাউন করে ফেলা হয়েছে। আল্লাহ সহায়।’

আরও পড়ুন: প্রার্থী-ভোটারের মানতে হবে যেসব নিয়ম-কানুন, নির্বাচনের স্বচ্ছতায় যত পদক্ষেপ

এর আগে কিছু সময় ফেসবুক একাউন্ট ডিজেবল থাকার অভিযোগ করেন ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। পরে আইডি পুনরুদ্ধারের কথা জানিয়েছেন তিনি।

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬