ভিপি প্রার্থী আবিদের ফেসবুক একাউন্ট ডিজেবলের অভিযোগ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ AM
ভিপি প্রার্থী আবিদুল ইসলাম

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম © সংগৃহীত

কিছুসময় ফেসবুক একাউন্ট ডিজেবল থাকার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম।

আজ সোমাবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে আবিদ লেখেন, ‘কিছুসময়ের জন্য আমার ফেসবুক একাউন্টটি ডিজেবল করে দেয়া হয়েছিল। চারিদিকে ষড়যন্ত্রের জাল বিরাজমান। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রিয় বাংলাদেশ সজাগ থাকুন।’

প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। কাল ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ।

 

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬