ফিরলেন ২ বছর পর, প্রথম ওভারে পেলেন জোড়া সাফল্যও

৩০ আগস্ট ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ PM
সাইফ হাসান

সাইফ হাসান © সংগৃহীত

২০২৩ সালের পর প্রথমবারের মতো মাঠে নেমেই দুর্দান্ত শুরু করলেন সাইফ হাসান। নিজের প্রথম ওভারেই তুলে নেন অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট। সুইপ করতে গিয়ে জাকেরের হাতে ধরা পড়েন তিনি। ৭ বলে ১২ রান করে ফেরেন ডাচ অধিনায়ক। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৬ ম্যাচ খেললেও এটাই সাইফের প্রথম উইকেট।

অবশ্য প্রথম উইকেটের পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। একই ওভারের শেষ বলে আবারও সাফল্য পান এই অফ স্পিনার। চতুর্থ বলে উইকেট নেওয়ার পর পঞ্চম বলে ওয়াইড দেন, তবে শেষ ডেলিভারিতে ফেরান নিদামানুরুকে। ২৬ বলে সমান ২৬ রান করে ডিপ মিডউইকেটে হৃদয়ের হাতে ক্যাচ দেন এই ডাচ ব্যাটার।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের দারুণ শুরুর দিনে পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান তুলতে পেরেছে নেদারল্যান্ডস। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বলেই তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাক্স ও’ডাউড (১৫ বলে ২৩)।

অষ্টম ওভারে বোলিংয়ে ফিরেই ফের তাসকিনের উইকেট। অফ স্টাম্পের বাইরে করা তাসকিনের শর্ট বলে পুল করতে গিয়ে লং অনে ক্যাচ দেন বিক্রমজিৎ। পারভেজ হোসেন ইমন সেই ক্যাচটি লুফে নিলে দ্বিতীয়বারের মতো সাফল্য আসে তাসকিনের হাতে। ১১ বলে মাত্র ৪ রান করে ফেরেন ডাচ এই ব্যাটার।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬