বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দিলেন নাসুম

২৪ জুলাই ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০১:৫৬ PM
নাসুম আহমেদ

নাসুম আহমেদ © সংগৃহীত

ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালাচ্ছিলেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাহা ফারহান ও সাঈম আইয়ুব। চার-ছক্কার ফুলঝুরিতে পাওয়ার প্লেতেই দলীয় হাফ-সেঞ্চুরি ছুঁয়ে ফেলে সফরকারীরা। এতে ৬ ম্যাচ পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৫০ ছাড়ায় পাকিস্তান। অবশ্য এরপরই উইকেটের দেখা পায় বাংলাদেশ। 

অষ্টম ওভারে সাইমকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন নাসুম আহমেদ। এতে ভাঙে তাদের ৮২ রানের জুটি। ১৫ বলে ২১ রান করা এই ওপেনার ডিপ স্কোয়ার লেগে শামীমের মুঠোবন্দি হন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮২ রান। ব্যাটিংয়ে নেমেছেন মোহাম্মদ হারিস। 

এর আগে, টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এছাড়া এই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। দ্য গ্রিন ম্যানদের বাংলাওয়াশ করার মিশনে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে স্বাগতিকরা।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬