ফেয়ার প্লে কাপ টি-টোয়েন্টি: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব

১১ মে ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৭:২২ PM
পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ১৫তম ফেয়ার প্লে কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে। রুদ্ধশ্বাস ফাইনালে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিকে (আইএসইউ) ৮১ রানে হারিয়ে শিরোপা জিতেছে ইউল্যাব। রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউল্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইউল্যাবের পক্ষে অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার প্রফেসর মিলান কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), ডেপুটি ডিরেক্টর ও হেড অব কমিউনিকেশনস আসিফুর রহমান খান এবং সিনিয়র ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মো. তৌফিক আজিজ উপস্থিত ছিলেন।

অন্যদিকে আইএসইউ'র পক্ষে ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ডিন ও ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রফেসর মো. আবুল কাশেম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী এবং রেজিস্ট্রার মোহাম্মদ ফয়জুল্লাহ কাউশিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টটি অত্যন্ত প্রাণবন্ত ছিল এবং এটি আবারও প্রমাণ করে ইউল্যাব ক্রীড়ার মাধ্যমে তারুণ্য, নেতৃত্ব এবং নৈতিক প্রতিযোগিতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। অতিথিরা সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন, রানার-আপ এবং অন্যান্য উল্লেখযোগ্য পারফরমারদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

ট্যাগ: ইউল্যাব
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬