ইতিহাস গড়ার মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২২ জুলাই ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
ইতিহাস গড়ার হাতছানি পাচ্ছে টাইগাররা

ইতিহাস গড়ার হাতছানি পাচ্ছে টাইগাররা © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। এবার সামনে আরও বড় সুযোগ—টাইগারদের ইতিহাস গড়ার হাতছানি। এই ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

তবে ইতিহাস গড়ার মিশনে টস ভাগ্য সহায় হয়নি লিটন দাসের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। 

সিরিজ জয়ের লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। তানজিদ তামিমের জায়গায় নাঈম শেখ এবং তাসকিনের বদলে আরেক পেসার শরিফুল ইসলাম ঢুকেছেন। 

অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। স্পিনার আবরার আহমেদের জায়গায় আহমেদ দানিয়াল সুযোগ পেয়েছেন। 

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী,  রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ,  খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, সালমান মির্জা ও আব্বাস আফ্রিদি।

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950