শেষ দিনে দাঁড়িয়ে ম‍্যাচের ভাগ্য, দুইশ ছাড়াল বাংলাদেশের লিড

২১ জুন ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:৫৫ PM
বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ

বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ © সংগৃহীত

গলের টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ এমন এক অবস্থানে রয়েছে, যেখানে জয়, ড্র কিংবা পরাজয় তিন সম্ভাবনাই উন্মুক্ত। দিনের শুরুতেই প্রথম চার ওভারে বাংলাদেশের লিড দুইশ ছাড়িয়ে যায় তৃতীয় বাউন্ডারির মাধ্যমে। মিলান রাত্নায়াকের পরপর দুই ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে থারিন্ডু রাত্নায়াকের একটি বলে বাউন্ডারি মারেন মুশফিকুর রহিম।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান। ৭২ রানে খেলছেন শান্ত, ৩৯ রানে ব‍্যাট করছেন মুশফিক।

জয়ের জন্য টাইগারদের দরকার স্কোরবোর্ডে শক্ত একটি পুঁজি গড়ে লঙ্কানদের অলআউট করা। ড্র করতে হলেও বড় রান জরুরি, যাতে প্রতিপক্ষকে অলআউট করতে না পারলেও বাংলাদেশ পুরো দিন টিকে থাকতে পারে। তবে পঞ্চম দিনে যদি হঠাৎ ব্যাটিং ধস নামে, তাহলে সুযোগ পেয়ে ওয়ানডে মেজাজে খেলেই ম্যাচ জিতে নিতে পারে শ্রীলঙ্কা।

এর আগে, গল আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল শুক্রবার আগের দিনের ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা শুরুতেই ধাক্কা খায়। দিনের তৃতীয় ওভারে নাঈমের লেগ স্টাম্পের বাইরের বলে কিপারের কাছে ধরা পড়েন অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা। করেন ১৯ রান। একটু পর হাসান মাহমুদের লেগ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারিতে উইকেট হারান কুসাল মেন্ডিস। উইকেটের পেছনে অসাধারণ ক্যাচ নেন লিটন কুমার দাস। 

জোড়া উইকেটের ধাক্কা সামলে সপ্তম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিস ও মিলান রাত্নায়াকে। ৩৯ রান করে হাসানের বাইরের বল স্টাম্পে টেনে আনেন মিলান। পরের ওভারেই নাঈমের দুর্দান্ত ডেলিভারিতে বিদায় নেন কামিন্দু মেন্ডিস। আরেকটি ভালো ক্যাচ নেন লিটন। 

বাংলাদেশের বিপক্ষে আগের দুই টেস্টে দুটি সেঞ্চুরি ও অপরাজিত ৯২ রানের একটি ইনিংস খেলা বাঁহাতি ব্যাটসম্যান এবার ফিরেন ৮৭ রান করে। শেষ দুই উইকেট দ্রুত নিয়ে নাঈম পূরণ করেন ক্যারিয়ারের চতুর্থ ৫ উইকেট। শ্রীলঙ্কা ১৫ রানের মধ্যে হারায় শেষ চার উইকেট। ১২১ রানে ৫ উইকেট নেন নাঈম হাসান। ৭৪ রানে ৩ উইকেট নেন হাসান মাহমুদ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9