পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

২৯ মে ২০২৫, ০৬:২২ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৫:৩৪ PM
বাংলাদেশের উইকেট নেওয়ার পর পাকিস্তানের উল্লাস

বাংলাদেশের উইকেট নেওয়ার পর পাকিস্তানের উল্লাস © সংগৃহীত

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ দলের বর্তমান মিশন পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তবে সেখানেও হার দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের দলকে হারতে হলো ৩৭ রানের ব্যবধানে।

আগে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রানের সৌধ গড়ে পাকিস্তান। সালমান আগা ৩৪ বলে ৫৬, শাদাব খান ২৫ বলে ৪৮, হাসান নওয়াজ ২২ বলে ৪৪ ও মোহাম্মাদ হারিস ১৮ বলে ৩১ রান করেন। শরিফুল ইসলাম ৩২ রানের খরচায় ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায়। অধিনায়ক লিটন দাস ৩০ বলে ৪৮, জাকের আলী ২০ বলে ৩৬ ও তানজিদ হাসান তামিম ১৭ বলে ৩১ রান করেন।

শুক্রবার একই ভেনুতে দ্বিতীয় ও রোববার তৃতীয় ম্যাচ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬