সিরিজ পরাজয়কে ‘জীবনের অংশ’ বললেন লিটন

২২ মে ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৭:০৮ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড ২০৫ রান তাড়া করে জয়ের কীর্তি করে সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে ৭ উইকেটে হারায় স্বাগতিকরা।

এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আমিরাত। এতে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কীর্তির পাশাপাশি টেস্ট খেলুড়ে কোন দেশের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস লিখে স্বাগতিক দলটি।

বুধবার (২১ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান জড়ো করে বাংলাদেশ। জবাবে ৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিকরা।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না, এখানে এলে সবসময় ম্যাচ জেতার ভাবনা নিয়ে আসবেন আপনি। এগুলো আসলে জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, মাঝেমধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে। ফলে তাদেরকেও (আমিরাতকেও) কৃতিত্ব দিতে হবে।’

লিটন যোগ করেন, ‘ব্যাটিংয়ে আমরা কিছু ভুল করেছি। আজকে আমার মনে হয়, আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট, কন্ডিশনে ৩ ম্যাচ বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।’

সিরিজ থেকে ইতিবাচকতা নিয়ে লিটনের মন্তব্য, ‘অবশ্যই পারভেজ (হোসেন) ইমন এবং তানজিদ (হাসান) তামিম (ইতিবাচক ছিল)। কিছু ম্যাচে জাকের (আলী অনিক)-(তাওহীদ) হৃদয়রাও রান করেছে। মাঝের ওভারে কয়েকজন ভালো বল করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং ম্যাচে সেসব কাজে লাগাতে হবে।’

আমিরাত দল নিয়ে লিটন বলেন, ‘তারা আজকে সত্যিই দারুণ খেলেছে। শুরুর দিকে তারা বেশ ভালো বোলিং করায় আমরা বেশি রান করতে পারিনি। ব্যাটিংয়ে তাদের শিশির কিছুটা সাহায্য করেছে হয়ত। তবে তাদের কৃতিত্ব দিতেই হবে। তাদের মধ্যে যে ব্যাট করুক না কেন, কেউই ঘাবড়ে যায়নি।’

ট্যাগ: লিটন দাস
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬