অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

০৯ মে ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
আইপিএল ট্রফি

আইপিএল ট্রফি © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর স্থগিত ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।  ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই । এই ব্যাপারে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো।

এর আগে, ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি প্রথম ইনিংস চলাকালেই বাতিল করে দেওয়া হয়। শুরুতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচটি বন্ধ ঘোষণা করা হলেও নিরাপত্তার শঙ্কায় ১০ মিনিটের মাথায় তা পরিত্যক্ত ঘোষণা দেওয়া হয়। বিমানবন্দর বন্ধ থাকায় শুক্রবার সকালে আইপিএলের ব্যবস্থাপনায় একটি বিশেষ ট্রেনে দিল্লিতে যাত্রা করেন দুই দলের খেলোয়াড় ও স্টাফরা।

বিশ্বের জনপ্রিয় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে, এর মধ্যে ধর্মশালার বাতিল হওয়া ম্যাচটিও রয়েছে। গ্রুপ পর্বে এখনও ১২টি ম্যাচ বাকি রয়েছে; এর মধ্যে হায়দ্রাবাদ ও আহমেদাবাদে তিনটি, বেঙ্গালুরু ও লখনৌতে দুটি এবং দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরে একটি করে ম্যাচ হওয়ার কথা ছিল। এ ছাড়া  হায়দ্রাবাদ ও কলকাতায় প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬