অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল 

০৯ মে ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
আইপিএল ট্রফি

আইপিএল ট্রফি © ফাইল ফটো

ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুক্রবার (৯ মে) সকালে এমন তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

জানা গেছে, ধরমশালায় বৃহস্পতিবার পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচ মাপথে বাতিল হওয়ার পর থেকেই কালো মেঘ জন্মেছিল আইপিএলের আকাশে ৷ সংবাদসংস্থা পিটিআই’য়ের রিপোর্ট অনুযায়ী দেশে ফিরতে চাইছিলেন অধিকাংশ বিদেশি ক্রিকেটাররা ৷ এমতাবস্থায় আইপিএল চালিয়ে যাওয়া যে ঝুঁকির হয়ে দাঁড়াচ্ছিল, তা স্পষ্ট ৷ সকালে আইপিএলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল বিসিসিআই ৷ সেখানেই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

তবে পরিস্থিতি স্বাভাবিক হলে টুর্নামেন্ট পুনরায় শুরু করা হতে পারে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক শীর্ষ আধিকারিক ৷ তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া মোটেই সমীচীন নয় ৷ দেখা যাক আগামী কয়েকদিনে পরিস্থিতির কোনও পরিবর্তন হয় কি না ৷ তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে ৷’

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬