সুখবর পেলেন মিরাজ

০৫ মে ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সিলেট টেস্টে হেরে বেশ বিপাকে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে চট্টগ্রাম টেস্টে দলকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ।

সাগরিকায় ব্যাটে-বলে সামনে থেকে লড়াই করেন এই অলরাউন্ডার। সেঞ্চুরি ও ফাইফারে দলকে স্বস্তির জয় এনে দেন। লড়াকু সেই পারফরম্যান্সের সুবাদে আইসিসি থেকেও সুখবর পেলেন তিনি। আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ।

এ তালিকায় তার সঙ্গে থাকা অপর দুইজন হলেন- জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেন মিরাজ। এতে দেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। তবে দলের হারের দিনে তার ব্যক্তিগত প্রাপ্তিকে মলিন করেছিল।

চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটে-বলে ঝলক দেখিয়ে দলের জয় নিশ্চিত করেন মিরাজ। প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে টানা ৫ উইকেট শিকার করে দলকে বড় জয় এনে দেন এই অলরাউন্ডার। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ।

এদিকে ২০২৩ সালের মার্চে লাল-সবুজের পুরুষ ক্রিকেটার হিসেবে সর্বশেষ আইসিসির মাসসেরা হয়েছেন সাকিব আল হাসান। একই বছরের নভেম্বরে একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার মাসসেরা স্বীকৃতি পেয়েছেন। এবার দুই বছরের বেশি সময় পর ফের বাংলাদেশে আসতে পারে এই পুরস্কার। আগামী সোমবার বিজয়ীর নাম ঘোষণা করবে আইসিসি।

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬