বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

০৫ মে ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৮ PM
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ। এরপর পাকিস্তানের মাটিতেও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এবার চূড়ান্ত হলো লাল-সবুজের প্রতিনিধিদের আরও এক সফর।

আমিরাত ও পাকিস্তান সফর শেষে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। পূর্ণাঙ্গ সিরিজের সেই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রয়েছে। এবার দ্বিপাক্ষিক এই সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

দ্য গ্রিন ম্যানদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফেরার পর শ্রীলঙ্কার বিমান ধরবেন শান্ত-লিটনরা। পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ দল। ১৭ জুন গল টেস্টের মধ্য দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। এ ছাড়া সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন। কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে হবে এই টেস্ট ম্যাচটি।

এরপর জুলাইয়ে তিনটি ওয়ানডেতে মাঠে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ২ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৫ ও ৮ জুলাই। এর মধ্যে কলম্বোয় প্রথম দুটি এবং পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ওয়ানডে গড়াবে। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবারাত্রির।

একই ভেন্যুতে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের প্রথম ম্যাচ ১০ জুলাই। এরপর ডাম্বুলায় ১৩ ও ১৬ জুলাই টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো হবে। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ফ্লাডলাইটের আলোয়।

ট্যাগ: বিসিবি
সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না হলে দেশ ভয়ঙ্কর খাদ্য সংকটে প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬