আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, ক্যাপ্টেন লিটন

০৪ মে ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এতে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসকে ক্যাপ্টেন ‍হিসেবে রাখা হয়েছে। আজ রবিবার (৪ এপ্রিল) আজ ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ১৬ সদস্যের এই দল ঘোষণা করেন। 

এই সফরে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার শেখ মাহেদী। দলে ফিরেছেন নাজমুল হাসান শান্ত। চোটের কারণে শেষ সিরিজে দলের বাইরে থাকা তাওহীদ হৃদয়ও ফিরেছেন দলে। এছাড়া রয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলামও।

সিরিজটি শুরু হবে আগামী ১৭ মে। আর দ্বিতীয় ম্যাচটি হবে ১৯ মে। দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

একনজরে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬