শেষ ওভার থ্রিলারে নাটকীয় জয় কোয়েটা গ্লাডিয়েটর্সের

০৪ মে ২০২৫, ১১:১২ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
শেষ ওভার থ্রিলারে নাটকীয় জয় কোয়েটা গ্লাডিয়েটর্সের

শেষ ওভার থ্রিলারে নাটকীয় জয় কোয়েটা গ্লাডিয়েটর্সের © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে জয়ের জন্য কোয়েটা গ্লাডিয়েটর্সের সামনে শেষ ওভারে ১৪ রানের কঠিন সমীকরণ ছিল। সেই দায়িত্বটা বেশ ভালোভাবেই নিজের কাঁধে তুলে নেন হাসান নাওয়াজ। জোড়া ছক্কা হাঁকিয়ে এক বল হাতে রেখেই দলকে নাটকীয় জয় এনে দেন এই ব্যাটার।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কোয়েটা। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১১। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ইসলামাবাদ।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদা ফারহানের ২৪ বলে ৩৯ ও মোহাম্মদ নাওয়াজের ৩৪ বলে ৪৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় ইসলামাবাদ।

কোয়েটার হয়ে একাই ৪ উইকেট নেন ফাহিম আশরাফ।

জবাবে শুরুটা একদমই ভালো হয়নি কোয়েটার। তবে দায়িত্ব নিয়ে দলের জয় নিশ্চিত করেন হাসান। সতীর্থরা তাকে যোগ্য সঙ্গ দিতে না পারলেও ৪১ বলে ৬৪ রান করে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন এই ব্যাটার। ১ বল হাতে রেখে ২ উইকেটের নাটকীয় জয় পায় কোয়েটা।

উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬