নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে সিলেটে সোহান-নাঈমরা

০১ মে ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আজ (১ মে) দুপুরেই ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। একই দিনে ‘এ’ দলের হয়ে ঢাকা থেকে সিলেটে পাড়ি জমিয়েছেন নুরুল হাসান সোহান-নাঈম শেখরা। তিনটি একদিনের ও দুটি চারদিনের টেস্ট খেলতে আজই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। এর আগেই ম্যাচের ভেন্যু সিলেটে পৌঁছেছে টাইগাররা।

প্রথম ধাপে নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বিসহ বেশ কয়েকজন ক্রিকেটার দলের সঙ্গে সিলেটে গিয়েছেন। বাকিরাও দ্রুতই দলের সঙ্গে সেখানে যোগ দেবেন।

এর আগে, গত শনিবার সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। কাগজে-কলমে এটি যুবাদের সিরিজ হলেও ঘোষিত এই স্কোয়াডে জাতীয় দলের ক্রিকেটারই রয়েছেন।

আগামী ৫ মে সিলেটে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। এ ছাড়া সিলেটের আউটার স্টেডিয়ামে ১০ মে হবে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। ৫০ ওভারের এই সিরিজ শেষে দুটি চারদিনের ম্যাচে মাঠে নামবে দল দুটি। ১৪ মে থেকে সিলেটে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে। এ ছাড়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২১ মে থেকে মাঠে গড়াবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি।

বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না হলে দেশ ভয়ঙ্কর খাদ্য সংকটে প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬