২০২৬ বিশ্বকাপের সময়সূচি ও ৭ ভেন্যুর নাম ঘোষণা

০১ মে ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
বিশ্বকাপের ভেন্যু

বিশ্বকাপের ভেন্যু © সংগৃহীত

প্রায় ৩ বছর আগেই ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম চূড়ান্ত করা হয়েছিল। এবার আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের সময়সূচি ও ৭টি ভেন্যুর নাম ঘোষণা করলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১২ জুন পর্দা উঠবে নারীদের এই বিশ্বকাপের। আর ৫ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল।

এর আগে, ২০১৭ সালে লর্ডসে আইসিসি নারী বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেখানে ভারতকে ৯ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।

লর্ডস ছাড়াও আসন্ন বিশ্বকাপের ভেন্যুগুলো হচ্ছে– ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ড।

আসন্ন এই বিশ্বকাপে ২৪ দিনে ৩৩টি ম্যাচ মাঠে গড়াবে। এই টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে ৬টি করে দল খেলবে। গত অক্টোবর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব খেলে আরও ৪ দল উঠবে।

আয়োজক ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলো হচ্ছে– অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মেয়েরাও সেই সুযোগ পেয়েছে। ফলে বাংলাদেশসহ বাকি দলগুলোকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।

আসন্ন বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষণা করে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘যুক্তরাজ্যের বিত্তশালী ও বৈচিত্র্যপূর্ণ আয়োজন প্রতিটি দলের জন্য আবেগীয় সমর্থনের বহিঃপ্রকাশ। এখানে এমন ইভেন্ট অতীতেও স্মরণীয় হয়ে আছে। ২০১৭ আসরে লর্ডস দারুণ নারী ক্রিকেটে দারুণ মাইলফলক তৈরি করেছিল, তাই ফাইনালের জন্য এরচেয়ে উপযুক্ত ভেন্যু হতে পারে না। টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে সমর্থকদের সঙ্গে আমরাও যেমন রোমাঞ্চিত, তেমনি ২০২৮ লস অ্যাঞ্জলস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের জন্যও পূর্ব-প্রদর্শনী।’

এ সময় ইসিবির প্রধান নির্বাহী ইয়ান গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং দেশটির তারকা ক্রিকেটার ট্যামি ব্যুমন্ট, সোফিয়া ডাঙ্কলি, সোফি এক্লেস্টন, লরেন বেল ও ইংলিশ রাগবি তারকা ইলি কিলদুন্নে উপস্থিত ছিলেন।

সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না হলে দেশ ভয়ঙ্কর খাদ্য সংকটে প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬